গাজার ফিলিস্তিনি দলগুলোকে নিরস্ত্র করার আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশাল বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা দখল করে রাখবে ততক্ষণ পর্যন্ত হামাস অস্ত্র ত্যাগ করবে না।
রোববার (৮ জানুয়ারি) দোহায় আল জাজিরা ফোরামের দ্বিতীয় দিনে বক্তৃতাকালে, মেশাল হামাসের অস্ত্র হস্তান্তরের আলোচনাকে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে ‘নিরপেক্ষ’ করার শতাব্দীব্যাপী প্রচেষ্টার ধারাবাহিক প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেন, যা বাস্তবায়ন হলে নিরস্ত্র জনগণকে সহজ শিকারে পরিণত করা ইসরায়েলের জন্য কঠিন হবে না বলে যুক্তি দিয়েছেন তিনি।
বলেন, ‘যেহেতু ইসরায়েলের দখলদারিত্ব এখনো অব্যাহত রয়েছে, নিরস্ত্রীকরণের কথা বলা আমাদের জনগণকে এমন এক শিকারে পরিণত করবে যাকে সহজেই ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে, যে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক অস্ত্রে সজ্জিত।’
গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি হয়। ওয়াশিংটন তখন বলেছে তারা হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি মোকাবিলা করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে হামাসকে নিরস্ত্রীকরণ করার প্রচেষ্টা করেছিলেন, ফিলিস্তিনি গোষ্ঠীটিকে হুমকি দিয়েছিলেন যে যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।

