× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৮ পিএম

পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় আরাগচি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৮ পিএম

পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় আরাগচি। ছবি- সংগৃহীত

পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় আরাগচি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় রবিবার (১৫ ফেব্রুয়ারি) সফরে তিনি ধারাবাহিক কূটনৈতিক পরামর্শের জন্য একটি কূটনৈতিক ও বিশেষজ্ঞ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ইরানের মেহের নিউজ এজেন্সি অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য সুইস পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি উলফগ্যাং ব্রুলহার্ট আরাগচিকে আমন্ত্রণ জানিয়েছেন। সফরে তিনি সুইস পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তার ওমান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের পাশাপাশি সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এছাড়াও আরাগচি জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে তিনি বক্তৃতা দিবেন বলেও আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় এবং সুদক্ষতার মাধ্যমে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইরান-মার্কিন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় মাস্কাটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!