× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৭ পিএম

পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো’ প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জবাব দিতে তেহরান প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রতিক্রিয়া হবে কঠোর ও বিধ্বংসী।

রয়টার্সকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে একই কর্মকর্তা আরও জানান, শনিবার ইসরায়েলের হামলার পর ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত হবে ‘চূর্ণকারী’।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানে আকস্মিক মিসাইল হামলা চালায়। এদিন সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ-এর ঘোষণার পর এই হামলা পরিচালিত হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা-কে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসেবে চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘পূর্বপ্রতিবন্ধক হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলার আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে এমন সম্ভাবনার কারণে পূর্বসতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!