× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:২৬ এএম

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ২০১ প্রাণহানি, আহত ৭৪৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:২৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রেড ক্রিসেন্টের বরাতে এ তথ্য প্রকাশ করে গণমাধ্যমটি।

ইরানি রেড ক্রিসেট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদির বরাতে বিবিসি জানায়, শনিবারের হামলায় ২০১ জন নিহত হওয়ার তথ্য ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। আহত হয়েছেন অন্তত ৭৪৭ জন।

খালেদি বলেন, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশ হামলার শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২২০টির বেশি রেড ক্রিসেন্ট দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগায়ি বলেছেন, হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ইরানের উচ্চপদস্থ নেতারা নিরাপদে আছেন কি না—এ মুহূর্তে তা নিশ্চিত করার অবস্থানে তিনি নেই।

শনিবারের হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, অভিযানের সময় একই সঙ্গে তিনটি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন।

ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রয়োজনে আবারও হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!