× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:০৬ পিএম

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে আইআরজিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’। 

তবে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।

 

সূত্র: তাসনিম নিউজ এসেন্সি

রূপালী বাংলাদেশ

Link copied!