× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১১:০৩ এএম

কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১১:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৪ মার্চ) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে কাতারের সরকার ও সামরিক অবকাঠামো-সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের অভিযোগ আছে। এদের মধ্যে ৩ জনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ-সংক্রান্ত প্রশিক্ষণ আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রথমে গুপ্তচর সন্দেহে তাদের আটক করা হয়েছিল। তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, আইআরজিসির চর হিসেবে কাতারে কাজ করছিলেন।

এদিকে মঙ্গলবার কাতারে আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান থেকে কাতার লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে পারলেও দ্বিতীয়টি আল-উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে।’

তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!