ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর সঙ্গে আমিরাত প্রেসিডেন্টের ফোনালাপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গত সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই ফোনালাপ হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ এ ফোনালাপকে ‘বিরল’ বলে উল্লেখ করেছে। কারণ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও সাধারণত নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের সরাসরি ফোনালাপ খুব একটা দেখা যায় না।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল