× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৩১ পিএম

‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন এক আপডেটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!