লেবাননের প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহ শনিবার সকাল ও দুপুরে ইসরায়েলি অবস্থানগুলোকে লক্ষ্য করে দুটি হামলা চালানোর দাবি করেছে।
সংগঠনটি জানিয়েছে, শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে তারা তস্রিফিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে, যা ইসরায়েলের পূর্বে অবস্থিত। এরপর দুপুর সাড়ে ১২টায় লেবাননের সীমান্তবর্তী শহর কফার কিলাতে ফাতিমা গেট ক্রসিংয়ের কাছে গাড়ির ওপর রকেট ছোড়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। এই ঘটনা ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।
সূত্র: আল জাজিরা

