কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে একটি জ্বালানি ট্যাঙ্ক ও ভবনে আগুন ধরে যায়।
রোববার (৮ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও মিডল ইস্ট আই।
কুয়েত সরকার বলেছে, কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে।
কুয়েত আরও জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন