× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:৫০ পিএম

বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:৫০ পিএম

বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের।  ছবি : সংগৃহীত

বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের।  ছবি : সংগৃহীত

তেহরানের লবণপানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

বাহরাইনের এই বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

এর এক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠাপানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, এ শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর যা বন্ধ হয়ে গেছে। এ হামলার ঘটনাকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।’

আলজাজিরা বলছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।

রূপালী বাংলাদেশ

Link copied!