× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:২১ পিএম

বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা, নিহত ১

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে বাহরাইনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) বাহরাইনের মোহাররক দ্বীপে অবস্থিত দেশটির যোগাযোগের কেন্দ্রবিন্দু এ বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালেও সেখান থেকে ধোঁয়া ওড়তে দেখা যায়। একই সময় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। 

এসব হামলায় উদ্বেগ বাড়ছে বিশ্বে। অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ফলে যুদ্ধবিরতিতে আসতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে দিন দিন। 

বাহরাইন কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে অনুরোধ করেছেন । পাশাপাশি ধোঁয়া থেকে বাঁচতে বাসাবাড়ির জানালা বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা মিররের প্রতিবেদন।

এদিকে পৃথক এক ইরানি হামলায় ইরাকের বসরা বন্দরে তেল টার্মিনাল গুলো বন্ধ রাখতে হচ্ছে। বন্দরের পরিচালক ফারহান আল ফারতৌসি হামলার সত্যতা নিশ্চিত করেছেন। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!