× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:০৫ পিএম

বেঁচে নেই নেতানিয়াহু, জল্পনা তুঙ্গে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:০৫ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন কি না- এ নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাম্প্রতিক সময়ে তার একাধিক ভিডিও ঘিরে ‘ভুয়া’ বা কৃত্রিমভাবে তৈরি হওয়ার অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরও বেড়েছে।

বিভিন্ন মহলের দাবি, যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মতোই নাকি আড়ালে চলে গেছেন বা মারা গেছেন নেতানিয়াহু। যদিও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। তবে জনসমক্ষে দীর্ঘদিন না দেখা যাওয়ায় সন্দেহ আরও জোরালো হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়। একটি ভিডিওতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি করেন অনেকে। আরেকটি ভিডিওতে কখনো আংটি দেখা যাচ্ছে, আবার কখনো তা উধাও হয়ে যাচ্ছে- যা ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন অনেকেই।

এদিকে, নেতানিয়াহুর ছেলের সামাজিক যোগাযোগমাধ্যমেও অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করা গেছে। আগে যেখানে প্রতিদিন বহু পোস্ট করতেন, সেখানে গত ৯ মার্চের পর থেকে আর কোনো কার্যক্রম দেখা যায়নি বলে দাবি নেটিজেনদের।

গত রোববার নেতানিয়াহুর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তাকে কফির কাপ হাতে বলতে শোনা যায়, ‘আমি কফির জন্য মরতেও রাজি।’ তবে পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এআই টুল ‘গ্রক’ ওই ভিডিওটিকে ‘ডিপফেক’ বলে চিহ্নিত করেছে বলে দাবি ছড়ায়।

এছাড়া আরেকটি ভাইরাল ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু সেখানেও একই ধরনের অসঙ্গতি লক্ষ্য করা গেছে বলে অভিযোগ উঠেছে।

যদিও এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অনেক বিশ্লেষকের মতে, তিনি জীবিত থাকলেও গুরুতর অসুস্থ বা আহত থাকতে পারেন- যার কারণে জনসমক্ষে আসছেন না।

Link copied!