× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:৪৭ পিএম

নেতানিয়াহু সত্যিই কি মারা গেছেন, যা বলছে ফ্যাক্ট-চেকিং

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে একাধিক গুজব। এসব গুজবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, নেতানিয়াহু মারা গেছেন। আবার কিছু পোস্টে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া তার একটি ভিডিও ভাষণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এমনকি একটি স্ক্রিনশট দেখিয়ে দাবি করা হয়, তার হাতে নাকি ছয়টি আঙুল দেখা গেছে।

তবে এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে একাধিক ফ্যাক্ট-চেকিং সংস্থা ও সরকারি সূত্র।

গুজবের সূত্রপাত একটি স্ক্রিনশটকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, নেতানিয়াহুর সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে—এমন দাবি করা হয়।

তবে যাচাই করে দেখা যায়, ওই স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট কখনো প্রকাশিত হয়নি। ইসরায়েল সরকার থেকেও তার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও নিশ্চিত করেছে, তিনি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন।

আরেকটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, সেখানে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা গেছে, যা থেকে অনেকেই ধারণা করেন ভিডিওটি এআই দিয়ে তৈরি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ক্যামেরার কোণ, হাতের ভঙ্গি এবং নড়াচড়ার কারণে তৈরি হওয়া একটি অপটিক্যাল ইলিউশন। ভিডিওর অন্যান্য ফ্রেমে স্পষ্টভাবে দেখা যায়, তার হাতে স্বাভাবিক পাঁচটি আঙুলই রয়েছে।

এদিকে কিছু পোস্টে দাবি করা হয়েছে, ইরান সরাসরি নেতানিয়াহু বা তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর দপ্তর এসব দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক সময়েও বিভিন্ন সরকারি ভিডিও ও বিবৃতিতে নেতানিয়াহুকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। তিনি নিয়মিতভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক কার্যক্রম নিয়ে বক্তব্য দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ বা আন্তর্জাতিক উত্তেজনার সময় এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়। মানুষ দ্রুত তথ্য জানার আগ্রহে অনেক সময় যাচাই না করেই বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমও চাঞ্চল্যকর তথ্য দ্রুত ছড়িয়ে দিতে ভূমিকা রাখে।

Link copied!