বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান সরকারের মধ্যে এক অদ্ভুত ‘বাকযুদ্ধ’ শুরু হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত মেটানোর আলোচনা শুধু শুরুই হয়নি, বরং ইরানি নেতৃত্ব তাকে দেশটির ‘পরবর্তী সুপ্রিম লিডার’ হওয়ার প্রস্তাবও দিয়েছে। ট্রাম্পের দাবি, ইরান চুক্তির জন্য এতটাই মরিয়া যে তারা তাকে এই পদের জন্য অনুরোধ করেছে, যদিও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।
গতকাল বুধবার (২৫ মার্চ) ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির (এনআরসিসি) বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে ট্রাম্প ওই চাঞ্চল্যকর দাবি প্রকাশ করেন।
তবে ট্রাম্পের এই দাবিকে তেহরান স্রেফ ‘পাগলামি’ বলে উড়িয়ে দিয়েছে।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি তীব্র কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি এখন নিজের সঙ্গেই নিজে কথা বলছেন?
তিনি সাফ জানিয়েছেন, ইরানের কোনো প্রতিনিধি আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসেনি এবং ভবিষ্যতেও বসবে না। ইরানি সংবাদমাধ্যমগুলোও একে ভিত্তিহীন প্রচার বলে দাবি করেছে।
এদিকে পর্দার আড়ালে খবর রটেছে, পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় ওয়াশিংটন তেহরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন