× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৪১ এএম

লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৪১ এএম

লেবাননে দখলদার ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

লেবাননে দখলদার ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজনের বয়স ছিল ২১ বছর, একজনের বয়স ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কারণ ‘তার নাম প্রকাশের অনুমতি এখনো দেওয়া হয়নি’ বলে জানানো হয়েছে।

নিহত তিন সেনা।

প্রায় এক মাস ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে তেল আবিব।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ হাজার ২৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৬৯০ জন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের আলি খামেনি নিহত হলে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ।

এদিকে ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!