× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৫৪ এএম

ইরানে ‘রেজিম চেন্জ’ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে মোসাদ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৫৪ এএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

ইরানে ‘সরকার’ পরিবর্তনের লক্ষ্য থেকে পিছু হটেনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, তেহরান সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) পর্যন্ত চলবে এই মিশন।

দখলদার ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার সময় মোসাদ তেহরানের ভেতরে সক্রিয়ভাবে কাজ করেছে। তারা ইসরায়েলি এয়ার ফোর্সকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এর মাধ্যমে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়।

বার্নিয়া বলেছেন, এই মিশন তাৎক্ষণিকভাবে শেষ করার জন্য নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এটি চালিয়ে যাওয়া হবে যাতে তেহরানে সাম্প্রতিক হামলার পরও কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করা যায়।

মোসাদ প্রধান বলেছেন, একটি ‘চরমপন্থি’ সরকারকে সরিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না। বার্নিয়া সতর্ক করে বলেন, ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনো হুমকি সৃষ্টি হলে সেটির বিরুদ্ধে নীরব থাকা হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!