× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৪৫ এএম

হরমুজ থেকে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল আইআরজিসি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৪৫ এএম

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

ওমান সাগরে হরমুজ প্রণালির কাছে অবস্থানরত মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি)। এর আগে মার্কিন বাহিনী ‘তৌস্কা’ নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এতে মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘন হয় বলে অভিযোগ ওঠে। মার্কিন বাহিনী জাহাজটিতে হামলা করে এবং এটিকে ইরানি জলসীমায় ফিরে যেতে বাধ্য করে।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির নৌ-ইউনিটের ‘সময়মতো উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়ার’ কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন-ইরান উত্তেজনা আরও বেড়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ পরিবহন হতো।

এই মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ-অবরোধ আরোপ করে। এতে ইরানি বন্দরে জাহাজ ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। এর আগে আইআরজিসিও এই প্রণালিতে একটি ভার্চুয়াল অবরোধ আরোপ করেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!