× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:০৯ পিএম

অবরোধের ইতি টানতে ট্রাম্পকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিল আইআরজিসি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ইতি টানতে ওয়াশিংটনকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তারা। এ সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে ‘অসম্ভব সামরিক অভিযান অথবা মন্দ চুক্তির যেকোনো একটিকে বেছে নিতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে ১৪ দফার নতুন প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোর দিয়েছে ইরান। এই প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান এবং কেবল যুদ্ধবিরতি দীর্ঘায়িত না করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। তেহরানের এ প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফার পাল্টা হিসেবে এই ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান। এতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি অভিযানসহ সব ধরনের শত্রুতা বন্ধের শর্তও দিয়েছে দেশটি।

এর আগে গত সপ্তাহে ইরানের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং গত তিন সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো টিকে আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!