ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:৩১ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জবাবটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো প্রস্তাবের জবাব পেয়েছে তেহরান।

তিনি জানান, ইরানের দেওয়া এই প্রস্তাব মূলত যুদ্ধ অবসানসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এতে এই পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়নি।

এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে তেহরান।

সূত্র: আল জাজিরা