× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:৪৭ পিএম

চুক্তি ব্যর্থ হলে ইরানে পুনরায় দ্বিগুণ হামলা শুরু হবে : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ‘ইরান যদি যুদ্ধ শেষ করার লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি বা সমঝোতা গ্রহণ না করে, তাহলে দেশটির বিরুদ্ধে বোমা হামলা আরও বেশি মাত্রা ও তীব্রতায় পুনরায় শুরু করা হবে।’ একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টিও এই আলোচনার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (০৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি লেখেন, চুক্তি হলে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটবে এবং হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে চুক্তি ব্যর্থ হলে সামরিক অভিযান আরও তীব্রভাবে চালানো হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি প্রাথমিক সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কিছু সূত্র বলছে, উভয় পক্ষ একটি কাঠামোগত চুক্তি বা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ পারমাণবিক আলোচনার ভিত্তি হতে পারে।

প্রস্তাবিত কাঠামোতে বলা হয়েছে—

১) ইরান অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে

২) যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে এবং জব্দ অর্থ ফিরিয়ে দেবে

৩) হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সহজ করার বিষয়ে বোঝাপড়া তৈরি হবে

তবে ইরানি কর্মকর্তারা এই অগ্রগতির দাবি অস্বীকার করেছেন। তাদের মতে, আলোচনায় ‘অতিরিক্ত দাবি’ উত্থাপন করছে যুক্তরাষ্ট্র এবং এখনো কোনো চূড়ান্ত চুক্তির ভিত্তি তৈরি হয়নি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা মূলত যুদ্ধবিরতি কেন্দ্রিক, পারমাণবিক ইস্যু নয়।

ইরানি কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যকে ‘অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, চাপের মুখে তারা কোনো ছাড় দেবে না।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ন্ত্রণে তাদের অবস্থান বজায় রাখবে এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে।

Link copied!