× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৩০ এএম

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ যত টাকা ঘোষণা করল ইরান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইরান। জানা গেছে, এই দুই নেতার মাথার ওপর প্রায় ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এমনই দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ‘ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শিরোনামে একটি বিল প্রস্তুত করা হচ্ছে। প্রস্তাবিত এই বিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানওয়ার ও দ্য টেলিগ্রাফ ইউকের প্রতিবেদনে বলা হয়, ওই বিলে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে প্রায় ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮.২৩ মিলিয়ন ডলার) পুরস্কার ঘোষণার বিষয়টিও থাকতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, তেহরানে গত ২৮ ফেব্রুয়ারির হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরান এ ধরনের কঠোর অবস্থান নিচ্ছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে হামলার অভিযোগ তোলা হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাভাবিয়ান বলেন, যে ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহুকে লক্ষ্য করে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ নিতে পারবে, তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়টি শিগগিরই সংসদে পাস হতে পারে।

এদিকে সরকার-সমর্থিত গণমাধ্যম মাসাফ দাবি করেছে, ‘কিল ট্রাম্প’ নামে একটি অভিযানের জন্য এরই মধ্যে প্রায় ৫ কোটি ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে।

এর আগে, মার্কিন বিচার বিভাগ ইরানের কিছু গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা দিলে, ইরান-সমর্থিত হ্যাকার গ্রুপ ‘হান্দালা’ পাল্টা হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ৫ কোটি ডলার বরাদ্দের দাবি করে।

Link copied!