× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৩৯ পিএম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়।

এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়ে যায়। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শুক্রবারের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৪ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় এখনো বাজারে কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কিছুটা কমেছে।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) বোর্ড সদস্য ইসাবেল শ্নাবেল বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনা সফল হলেও আগামী জুনে সুদের হার বাড়ানো প্রয়োজন হতে পারে। তার মতে, দীর্ঘস্থায়ী সংঘাত ও উচ্চ জ্বালানি মূল্য ইউরোপের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, জুন মাসে ইসিবির সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এরই মধ্যে ইউরোপীয় বন্ডের সুদহারও কিছুটা বেড়েছে।

Link copied!