× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:২৮ পিএম

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের বিবৃতি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোর বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েত, বাহরাইন ও জর্ডানকে লক্ষ্য করে ইরানের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। পাশাপাশি, এসব হামলার জবাবে তিন দেশের গৃহীত পদক্ষেপের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পানি পরিশোধনাগারসহ বিভিন্ন বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলাকে সৌদি আরব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়, বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৌদি আরব অঞ্চল ও এর জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের ওপর জোর দিয়েছে দেশটি।

Link copied!