× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৪:৪৮ পিএম

এবার হজ আয়োজনে কেন কঠোর সৌদি আরব?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৪:৪৮ পিএম

পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন হাজিরা। ছবি- সংগৃহীত

পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন হাজিরা। ছবি- সংগৃহীত

চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন। এবার হজ আয়োজনে গত বছরের তুলনায় আরও কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া হজ করতে যাওয়া ব্যক্তিদের রুখতে এসব নীতি প্রয়োগ করা হবে। গত বছর তীব্র গরমে কয়েকশ হাজির মৃত্যুর পর এই পদক্ষেপ নিয়েছে তারা।

এবার অনিবন্ধিত হজযাত্রীদের শনাক্ত করতে এলাকাগুলোতে ড্রোন মোতায়েন করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে কয়েকশ অ্যাপার্টমেন্টে। অবৈধ হজ পালনকারীদের জরিমানাও দ্বিগুণ করা হয়েছে।

সৌদি আরবের হজ কর্তৃপক্ষ জানায়, সৌদির আইন অমান্যকারীদের ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এবার ১০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য পরিবারিক ও পর্যটন ভিসা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে তীব্র গরমের মধ্যে হজযাত্রীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় পানি পরিষেবা দপ্তর।

হজের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা এবং কাবায় অবস্থানকারী মুসল্লিদের জন্য এই পানি সরবরাহ করা হবে।

Link copied!