× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০২:১৯ এএম

‘সুইসাইড ড্রোন’ উন্মোচন করল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০২:১৯ এএম

সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। ছবি- সংগৃহীত

সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। ছবি- সংগৃহীত

চলমান ইসরায়েল-ইরানের সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী সোমবার (১৬ জুন) ড্রোনটি প্রকাশ্যে আনে।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, শাহেদ-১০৭ একটি মানববিহীন আকাশযান (ইউএভি), যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিনচালিত এবং ১,৫০০ কিলোমিটারেরও বেশি উড়তে সক্ষম।

প্রতিবেদনে আরও বলা হয়, ড্রোনটির ছবি প্রকাশ করা হয়েছে। এর দীর্ঘ পাল্লা, উচ্চ নির্ভুলতা এবং ঘনঘন আক্রমণ সক্ষমতা একে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বিশেষজ্ঞদের ধারণা, শাহেদ-১০৭ ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ড্রোনের উন্মোচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরান জানিয়েছে, শাহেদ-১০৭ কেবল প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবেই ব্যবহৃত হবে।

Link copied!