× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০২:০৭ পিএম

আইএইএ’র সাথে সম্পর্ক ছিন্ন করল ইরান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০২:০৭ পিএম

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার লোগো। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার লোগো। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন করেছেন ইরানি পার্লামেন্ট সদস্যরা। এই প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি।

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

এর আগে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া অনুমোদন করে যাতে সরকারকে আইএইএ’র সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থগিত করতে বলা হয়েছিল।

ইসলামি পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে, ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়।

আইএইএ ইরানকে অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বলেছিল এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

ইরানি পার্লামেন্টের এই পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলোর সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা, আঞ্চলিক ও  বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!