× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১২:২২ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে বেজে উঠল সাইরেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১২:২২ পিএম

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ।         ছবি- সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা । ছবি- সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার পর বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে সাইরেন বেজে ওঠে জেরুজালেমসহ মধ্য ইসরায়েলে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানায়, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর তারা রোববার থেকে এ ধরনের হামলা শুরু করে। সোমবার ও মঙ্গলবার তারা ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে চারজন প্রাণ হারান এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

হুতিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া হুতিরা ‘ম্যাজিক সিজ’ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এ ধরনের কর্মকাণ্ড ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!