× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪০ এএম

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু হচ্ছে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪০ এএম

যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি- সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া এ আলোচনার নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দোহায় সম্মেলনে ২৫টির বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই সম্মেলনে আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বের কাঠামোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এই বাহিনী গঠনের জন্য আগামী মাসেই বিভিন্ন দেশের সেনাদের গাজায় মোতায়েন করা হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অনেক দেশ আন্তর্জাতিক এই বাহিনীতে অংশ নিতে ইচ্ছুক। যুক্তরাষ্ট্র বর্তমানে এই বাহিনীর আকার, গঠনপ্রক্রিয়া, আবাসনব্যবস্থা, প্রশিক্ষণ এবং তাদের কাজের নিয়মাবলি নিয়ে বিচার-বিশ্লেষণ করছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও।

এরই মধ্যে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় স্বাস্থ্য ও নির্মাণ-সংক্রান্ত কাজের জন্য সর্বোচ্চ ২০ হাজার সেনা পাঠাতে প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো সিরাইত বলেন, ‘এটি এখন পর্যন্ত প্রাথমিক ও প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। যে বাহিনী মোতায়েন হবে, এখন তার গঠনপদ্ধতি প্রস্তুত করছি আমরা।

গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। বর্তমানে উপত্যকাটির ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। হামাস নিয়ন্ত্রিত বাকি এলাকায় বসবাস করছেন গাজার ২০ লাখ বাসিন্দা। যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী, গাজায় যেসব এলাকা ইসরায়েলের দখলে রয়েছে, সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!