× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৩২ এএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৩২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ডোমেল তহসিলে দিনব্যাপী পরিচালিত নিরাপত্তা অভিযানে এক কমান্ডারসহ অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে শুক্রবার ( ৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা ডন।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যায় স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় ২৫টিরও বেশি কোয়াডকপ্টার হামলা চালায়। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। সূত্র জানায়, এ সময় অন্তত সাত সন্ত্রাসী আহত হয়েছেন।

নিহত কমান্ডারকে জেওয়ারান ওরফে আল-বদরি হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি একাধিক মামলায় ওয়ান্টেড ছিলেন। অভিযানের পর এলাকায় পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের ধরতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, অভিযানের সময় একটি বাড়িতে গোলাবর্ষণের ফলে এক ব্যক্তি, তার মা ও দাদি নিহত হন। একই পরিবারের নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খলিফা গুল নওয়াজ হাসপাতালের একজন মুখপাত্র জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছিল। বান্নুর সিনিয়র পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন।
এর আগে চলতি সপ্তাহে ডোমেলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ১৩ জানুয়ারি বান্নু জেলায় সশস্ত্র হামলায় শান্তি কমিটির চার সদস্য নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!