ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’ : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:২৮ এএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরান। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করলেন।

খাজা আসিফ বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে তেল আবিব। ইসরায়েল নিরীহ মানুষ হত্যা করছে। প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন—রক্তপাত অব্যাহত রয়েছে।