× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:১৫ পিএম

পাকিস্তানে টিটিপির হামলায় নিহত ২৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:১৫ পিএম

টিটিপির হামলায় নিহতদের জানাজা। ছবি- সংগৃহীত

টিটিপির হামলায় নিহতদের জানাজা। ছবি- সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুক্রবার (১০ অক্টোবর) একাধিক হামলা চালিয়েছে ‘সন্ত্রাসী’ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশে এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন। যারমধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রদেশটির বাজাপুর বিভাগে পৃথক আরেক হামলায় তিন বেসামরিকসহ ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) এসব হামলার দায় স্বীকার করে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছে টিটিপি।

এর আগে বৃহস্পতিবার রাতে টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পরদিনই খাইবার পাখতুনখাওয়ায় একদিনে এত হামলার ঘটনা ঘটল। গত এক সপ্তাহের মধ্যে টিটিপির হামলায় পাকিস্তানের ৩২ সেনা ও তিন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আফগান তালেবান আর তেহরিক-ই-তালিবান পাকিস্তান আলাদা সংগঠন। তবে তাদের মধ্যে যোগসূত্রতা রয়েছে বলে দাবি করে থাকে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, তালেবান সরকার টিটিপির সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। তবে তালেবান এসব দাবি অস্বীকার করে আসছে। 

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই বছর যুক্তরাষ্ট্রের সেনারাও আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এরপর থেকেই আফগান -পাকিস্তান সীমান্তে টিটিপির তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!