× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৩২ এএম

ভেনেজুয়েলার আরও এক ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৩২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভেনেজুয়েলার উপকূল থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। এ নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এর আগে ১০ ডিসেম্বর প্রথম ট্যাঙ্কার জাহাজটি জব্দ করা হয়েছিল।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম জানিয়েছেন, দুটি কারণে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে; প্রথমত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা এবং দ্বিতীয়ত, তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্যও ব্যবহার করে মাদুরো সরকার।

এক্স পোস্টে ক্রিস্টি নোম বলেন, ‘নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং তার আড়ালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।’

২০১৭ সালে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সে সময় থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট মাদুরোর ব্যাপারে তার মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জাহাজগুলোর ওপর সর্বাত্মক অবরোধ জারি করেছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার বেশ কিছু ট্যাঙ্কার জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার যে কোনো ট্যাঙ্কার জাহাজ দেশটির বন্দর ছেড়ে গেলে বা ভেনেজুয়েলায় প্রবেশ করার চেষ্টা করলেই সেগুলো জব্দ করা হবে।

তিনি এই ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ভেনেজুয়েলার দ্বিতীয় এই ট্যাঙ্কার জাহাজটি জব্দ করল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

 

রূপালী বাংলাদেশ

Link copied!