× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:২৪ এএম

উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৫ মার্কিন নাগরিক আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:২৪ এএম

মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি- সংগৃহীত

মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী কমপক্ষে পাঁচজন মার্কিন নাগরিককে আটক করেছে। এই ঘটনা ঘটে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওপর চাপ বাড়াচ্ছে। সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

সূত্র জানায়, আটক হওয়া মার্কিন নাগরিকদের প্রত্যেকের পরিস্থিতি আলাদা। কেউ কেউ মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মাদুরো সরকার সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই নাগরিকদের আটক করেছে। সাম্প্রতিক কয়েক মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর চাপ বৃদ্ধি করায় এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মধ্যে রয়েছে মাদকবাহী নৌকায় হামলা, বন্দরে সিআইএ অভিযান এবং জ্বালানিবাহী জাহাজ অবরোধ। এদিকে ভেনেজুয়েলার নাগরিকরা সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলার জন্য অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার এই কৌশলটি রাশিয়ার কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে। রাশিয়া ও ভেনেজুয়েলা দু’দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এ ধরনের কৌশল ব্যবহার করছে।

ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস এ বিষয়ে এখনও মন্তব্য করেনি।

ট্রাম্প প্রশাসন সরাসরি সরকার পরিবর্তনের চেষ্টা স্বীকার না করলেও, মাদুরোকে মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং অবৈধ ঘোষণা করেছে। এর পাশাপাশি, নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজ জব্দ এবং মাদুরোর পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Link copied!