× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪৯ এএম

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪৯ এএম

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তাকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলান সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানায়, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা এবং দেশের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

আদালতের রায়ে বলা হয়, বলিভারিয়ান প্রজাতন্ত্র ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে রদ্রিগেজ রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবেন।

একই সঙ্গে আদালত জানান, প্রেসিডেন্টের ‘জোরপূর্বক অনুপস্থিতি’র প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার ধারাবাহিকতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এর আগে শুক্রবার রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

রূপালী বাংলাদেশ

Link copied!