× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৪ এএম

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে নিহত ৪০

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৪ এএম

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে হামলার ছবি। : সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে হামলার ছবি। : সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক কর্মকর্তার বরাতে এ সংবাদ প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সমুদ্র তীরবর্তী কাটিয়া লা মার এলাকায় তিন তলা ভবনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সামরিক ও বেসামরিক এসব নাগরিক নিহত হয়।

এদিকে, ট্রাম্পের দাবি, ‘এমন একটা গুরুত্বপূর্ণ অভিযানে কোনো মার্কিনি বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। আমি শুনেছি দু’জন আহত হয়েছেন।’

প্রসঙ্গত, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি ভোরে এক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। আগামী সপ্তাহে ম্যানহাটানের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগগুলোর বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে বলে ফ্লোরিডার পাম বিচের মার–আ–লাগো বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে অনেক ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তিনি বলেন, এটি (মাদুরোর অপরাধ) একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।

রূপালী বাংলাদেশ

Link copied!