× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:১৯ পিএম

দ্রুত ভেনেজুয়েলায় ফেরার অঙ্গীকার মাচাদোর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:১৯ পিএম

মাচাদো সমর্থকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

মাচাদো সমর্থকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফিরতে চান। একই সঙ্গে দেশটির  অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কড়া সমালোচনা করেছেন শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার এ রাজনীতিবিদ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ‘অজ্ঞাত স্থান’ থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে কথা বলেন মাচাদো। গত সপ্তাহের শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের পর এটিই ছিল নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই নেতার প্রথম প্রকাশ্য মন্তব্য। ওই সময় মার্কিন সেনাবাহিনী জোরপূর্বক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো স্পষ্টভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করেন। মাচাদোর দাবি, রদ্রিগেজকে ভেনেজুয়েলার জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটাররা বিরোধীদের পাশেই রয়েছে। তিনি বলেন, ‘স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে আমরা ৯০ শতাংশের বেশি ভোটে জয়ী হব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মাচাদোর ভাষায়, রদ্রিগেজ ‘নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম প্রধান স্থপতি।’ রদ্রিগেজ মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইতোমধ্যে তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার ইঙ্গিতও দিয়েছেন।

মাচাদো আরও বলেন, তিনি ভেনেজুয়েলাকে ‘আমেরিকা মহাদেশের জ্বালানি কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে দেশের ক্ষতি করা সব ‘অপরাধী কাঠামো’ ভেঙে ফেলার অঙ্গীকার করেন। পাশাপাশি দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে তিনি আবার দেশে ফিরিয়ে আনবেন বলে জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!