× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১১:০১ পিএম

ছেলের কাছে বার্তা পাঠালেন মাদুরো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১১:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও সুস্থ আছেন এবং দৃঢ় মনোবল বজায় রেখেছেন—এমন বার্তা আইনজীবীদের মাধ্যমে ছেলের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও দেশটির আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা।

শনিবার শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসভি)-র নেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মাদুরো গুয়েরা বলেন, আইনজীবীরা তাদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট মাদুরো শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন।

তিনি বলেন, “আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তিনি শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই।” বাবার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।”

মাদুরো গুয়েরা জানান, তার বাবা মোটেও ভেঙে পড়েননি। তিনি বলেন, সরকার ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন। শাভেজ আন্দোলনের মূল শক্তি ঐক্যের মধ্যেই নিহিত বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “শাভেজ আন্দোলনের শক্তি হলো ঐক্য। যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি দেশবাসীর প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Link copied!