× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৮ পিএম

ইকুয়েডরে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে সেনা সেজে পোশাক পরা বন্দুকধারীরা সাতজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা আগে ভুক্তভোগীদের একটি আঙিনায় জড়ো করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে রাইফেল ও পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির মানাবি প্রদেশের একটি খামারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।

দেশটিতে প্রায়ই সেনা সদস্য সেজে হামলার ঘটনা ঘটছে। আন্তর্জাতিক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট মাদক পাচার চক্রগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়েছে। এমন ঘটনায় গত জানুয়ারি থেকে মানাবিসহ আরও আটটি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে।

প্রেসিডেন্ট ডেনিয়েল নবোয়া মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী মোতায়েন করেছেন। কিন্তু হত্যাকাণ্ড কমেনি বরং বেড়েছে। গত বছর দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা রেকর্ড ৯ হাজার ২১৬-এ পৌঁছায়। 

দেশটির পুলিশ জানায়, হামলাটি চালানো হয় সোমবার ভোরে। এতে সাতজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

সূত্র: এপি নিউজ 

রূপালী বাংলাদেশ

Link copied!