× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১০:২২ এএম

নির্বাচনের আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমার ঘোষণা ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১০:২২ এএম

অরলান্ডো হার্নান্দেজ। ছবি- সংগৃহীত

অরলান্ডো হার্নান্দেজ। ছবি- সংগৃহীত

হন্ডুরাসের সাবেক নেতা জুয়ান অরলান্ডো হার্নান্দেজকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের দুই দিন আগে হন্ডুরাসের সাবেক এ প্রেসিডেন্টকে ক্ষমা করার ঘোষণা দিলেন ট্রাম্প। নির্বাচনে হার্নান্দেজের দল কনসারভেটিভ ন্যাশনাল পার্টির প্রার্থী নাসরি টিটো আসফুরাকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। মাদক পাচারের মামলায় গত বছর তাকে ৪৫ বছর কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের এক আদালত। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, যেসব মানুষদের আমি সম্মান করি, তাদের একজন হার্নান্দেজ। তার প্রতি খুবই রুঢ় ও অবিচার করা হয়েছে।

পোস্টে আসফুরা না জিতলে হন্ডুরাসকে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। একই হুমকি তিনি আর্জেন্টিনাকেও দিয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন জাভিয়ের মিলেই না জিতলে বুয়েনেস আয়রেসকে সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

হার্নান্দেজকে ক্ষমার ঘোষণার পর, বার্তাসংস্থা এএফপিকে প্রেসিডেন্ট প্রার্থী আসফুরা বলেন, তার সঙ্গে হার্নান্দেজের কোন সম্পর্ক নেই। এ সময় তার কৃতকর্মের জন্য দল দায়ী নয় বলেও মন্তব্য করেন আসফুরা।

দেশটিতে অনুষ্ঠেয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। বামপন্থী প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রোর উত্তরসূরি নির্বাচনের জন্য মধ্য আমেরিকার এই দেশটিতে ৬০ লাখেরও বেশি মানুষ ভোট প্রদান করবে।

মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের কারণে ল্যাটিন আমেরিকার সবচেয়ে সহিংস দেশগুলোর মধ্যে হন্ডুরাস অন্যতম। রাজনৈতিকভাবে বেশ কয়েকটি ভাগে বিভক্ত এই দেশে আইনপ্রণেতা ও মেয়রসহ আরও কয়েকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটিতে প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তিন জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

আসন্ন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা হলেন— ক্যাস্ত্রোর ক্ষমতাসীন লিবার পার্টির রিক্সি মনকাডা, ন্যাশনাল পার্টির ডানপন্থী নাসরি আসফুরা ও লিবারেল পার্টির সালভাদর নাসরাল্লা।

২০২২ সাল থেকে ক্ষমতায় থাকা ৬৬ বছর বয়সী কাস্ত্রোর টানা দ্বিতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ওপর সংবিধান নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে হন্ডুরাসের এ বারের প্রেসিডেন্ট প্রার্থী রিক্সি মনকাডা, সালভাদর নাসরাল্লাকে ভেনেজুয়েলার মাদুরোর সমর্থনপুষ্ট বলে দাবি করেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ডানপন্থি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এ অভিযোগ অস্বীকার করেছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!