ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান স্বাধীনতা চায় এবং সে পথে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। সম্ভবত এর আগে কখনো তারা এমন স্বাধীনতা চায়নি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত।’
এদিকে টানা দুই রাতের আন্দোলনের পর শনিবার রাত থেকে আবারও রাজপথে জড়ো হতে শুরু করেছেন ইরানের বিক্ষোভকারীরা। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েক শ মানুষ একত্রিত হয়েছেন। একই সঙ্গে তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা গেছে।
সেখানে বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি ‘গাজা নয়, লেবানন নয়—আমার জীবন ইরানের জন্য’—এমন স্লোগানও দিতে শোনা যায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ইরান ইন্টারন্যাশনাল

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন