× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৫২ পিএম

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি ছাড়াল ১০০

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র শীত ও ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। উত্তর ক্যারোলিনাসহ বেশ কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বাসিন্দারা বিপজ্জনক শৈত্যপ্রবাহের মোকাবিলা করছেন।

উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে।

তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহন দুর্ঘটনার কবলে পরেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গভর্নর এখনো রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।

ফ্লোরিডায় গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ ও মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে ২৭ ও ২৬ ডিগ্রিতে নেমে এসেছে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে। নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল বরাবর ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতি কমে আসার সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিবিসি নিউজ

রূপালী বাংলাদেশ

Link copied!