× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১৪ পিএম

ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-এর সঙ্গে ওয়াশিংটনের বর্তমান সম্পর্ক অত্যন্ত ভালো বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘আমি ভেনেজুয়েলায় সফর করতে যাচ্ছি।’ তবে সফরের সময়সূচি বা বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। 

তিনি আরও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক দশের মধ্যে দশ, এবং দুই দেশ তেলসহ বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে ওয়াশিংটন স্বীকৃতি দেবে কি না, এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমরা ইতোমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে।’

এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছিলেন, তারা রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এরপর রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্বে আসেন। তবে সম্প্রতি এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ মাদুরোকেই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন।

এদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট ভেনেজুয়েলা সফরকালে বলেছেন, রদ্রিগেজ বর্তমানে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভবিষ্যতে রদ্রিগেজের রাজনৈতিক ভূমিকা কী হবে, সে সিদ্ধান্ত ভেনেজুয়েলার জনগণের ওপরই নির্ভর করবে।  

রূপালী বাংলাদেশ

Link copied!