যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কারগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। সেই শুভেচ্ছাবার্তায় মাদুরোকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘তুমি আমার হৃদয় হরণ করেছ।’
সোমবার কয়েকটি ডিজিটাল কার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তার একটি কার্ডে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে নিউইয়র্কে অপহরণ করে আনার সময়কার একটি ছবি দিয়ে বলা হয়েছে, ‘তুমি আমার হৃদয় হরণ করেছ।’ ছবিটিতে মাদুরোর চোখ ঢাকা এবং হাতে হাতকড়া। কার্ডটির ক্যাপশনে বলা হয়েছে, ‘শুধু তোমার জন্য তৈরি করা।’
উল্লেখ্য, ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে রক্ষণশীল রাজনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ। ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেনের সময়েও এই নিষেধাজ্ঞা জারি ছিল।
২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে তার তিক্ততা বৃদ্ধি পায় আরও কয়েকগুণ। গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী।
সূত্র : এএফপি

