× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:১৭ এএম

পরিস্থিতি ভয়াবহ, যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিল করল এমিরেটস ও ইতিহাদ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:১৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা ভয়াবহ তুষারঝড়ের কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্রগামী একাধিক ফ্লাইট বাতিল ও পুনঃনির্ধারণ করেছে এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইনস। এয়ারলাইনস যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে প্রয়োজন হলে পুনরায় বুকিং করার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে ১ থেকে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। তীব্র বাতাস ও তুষারঝড়ে স্বাভাবিক ভ্রমণ কার্যত অচল হয়ে পড়েছে।

নিউইয়র্কের জেএফকে ও নিউয়ার্কগামী কয়েকটি ফ্লাইট বাতিল করেছে এমিরেটস, এবং কিছু ফ্লাইটের সময়ও পরিবর্তন করেছে। দ্রুত শক্তিশালী হয়ে ওঠা ‘নরইস্টার’ ঝড় রোববার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বাতিল ফ্লাইটের যাত্রীরা ট্রাভেল এজেন্ট বা সরাসরি এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নতুন তারিখ নির্ধারণ করতে পারবেন। দুবাই হয়ে সংযোগ ফ্লাইটের যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যে পুনর্বিন্যাস করা হবে।

এক ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনে প্রবল বাতাসে পথচারীরা ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!