× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫৩ পিএম

বেড়ে গেল যাত্রী, মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন নারী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫৩ পিএম

নবজাতকের ছবি । - সংগৃহীত

নবজাতকের ছবি । - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটের ক্রু ও যাত্রীরা মাঝ আকাশে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্টা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যের শহর পোর্টল্যান্ডে রওনা হয়। গন্তব্যে পৌঁছাতে যখন আর মাত্র আধা ঘণ্টার মতো সময় বাকি, তখন মাঝ আকাশে একজন নারী যাত্রীর প্রসববেদনা ওঠে। 

উড়োজাহাজে থাকা স্বেচ্ছাসেবক নার্স ও চিকিৎসকদের সহায়তায় গর্ভবতী নারী জন্ম দেন এক ফুটফুটে শিশু। সোমবার এয়ারলাইনস কর্তৃপক্ষ গণমাধ্যমকে ওই ঘটনার বিস্তারিত জানায়। খানিকটা কৌতুক করে বলেন, শিশুটি সম্ভবত আধা ঘণ্টা দেরি করতে রাজি ছিল না।

ডেলটা এয়ারলাইনসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পোর্টল্যান্ডে অবতরণের আগে উড়োজাহাজে থাকা এক যাত্রীর সেবায় স্বেচ্ছায় এগিয়ে আসা ক্রু ও চিকিৎসাকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা নতুন পরিবারটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানান, ওই ফ্লাইটে থাকা ১৫৩ জন যাত্রীর মধ্যে ঘটনাক্রমে ২ জন নার্স এবং ১ জন চিকিৎসক ছিলেন। তারা ওই নারীর সন্তান প্রসবে সহায়তা করেন। ফ্লাইটের চারজন কেবিন ক্রুও সহায়তা করেন। 

ডেলটা এয়ারলাইনস জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে সাহায্য করার জন্য তারা কেবিন ক্রুদের বিস্তৃত চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে। ওই চার কেবিন ক্রুও এই প্রশিক্ষণ নিয়েছিলেন। ক্রুরা জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান এবং উড়োজাহাজটি অবতরণের সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসাকর্মীরা তাদের স্বাগত জানান।

পোর্টল্যান্ডের একজন মুখপাত্র জানান, মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

কিছু কিছু এয়ারলাইনস অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে। যেমন প্রসবের সম্ভাব্য তারিখের কাছাকাছি সময়ে তাদের উড়োজাহাজে চড়তে দেওয়া হয় না বা উড়োজাহাজে চড়তে চিকিৎসকের সনদের প্রয়োজন হয়। তবে ডেলটা এয়ারলাইনস এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করে না।

সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ওই নারী ও তাঁর নবজাতক কন্যাশিশুর ছবি প্রকাশ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!