× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৫:৫১ পিএম

যেকোনো সময় ফের শুরু হতে পারে ইরান-আমেরিকার যুদ্ধ!  

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠায় ইরান। তবে সেই প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অসন্তোষ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ইরানের প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে তারা (ইরান) যে প্রস্তাব করছে, তাতে আমি সন্তুষ্ট নই।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর বোমা বর্ষণ করে চিরতরে ধ্বংস করে দিতে চাই না; বরং একটি চুক্তিতে পৌঁছাতে চাই।’ তবে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে সামরিক পদক্ষেপে যেতে তিনি আগ্রহী নন বলেও উল্লেখ করেন।

এদিকে আজ সকালে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি ফার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

হোয়াইট হাউস ইরানের সর্বশেষ প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় আলোচনায় আনার বিষয়টিও রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাত ৮ এপ্রিল থেকে স্থগিত থাকলেও, তা পুনরায় শুরু হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম দফার শান্তি আলোচনা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।

Link copied!