× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০৩ এএম

মার্কিন সামরিক পাহারায় হরমুজ পার হলো যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০৩ এএম

মেয়ার্স্ক বিশ্বের অন্যতম প্রধান শিপিং কোম্পানি । ছবি : রয়টার্স

মেয়ার্স্ক বিশ্বের অন্যতম প্রধান শিপিং কোম্পানি । ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ মার্কিন সামরিক নিরাপত্তায় সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে। শিপিং কোম্পানি মেয়ার্স্ক বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

মেয়ার্স্ক জানায়, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটি পার হয়েছে। ক্রু সদস্যদের সবাই নিরাপদ ও অক্ষত রয়েছেন। প্রতিষ্ঠানটির মতে, অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স নামের এই জাহাজটি যুদ্ধের কারণে গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর ত্যাগ করতে পারছিল না।

মেয়ার্স্ক জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী তাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা করে। একটি ‘বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা তৈরির’ পর জাহাজটিকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হয়।

শিপিং কোম্পানিটি আরও জানায়, জাহাজটি ‘মার্কিন সামরিক সরঞ্জামের পাহারায়’ পারস্য উপসাগর ছাড়ে। এই অভিযান সফল করতে মার্কিন বাহিনীর ‘পেশাদারি ও কার্যকর সমন্বয়ের’ জন্য তারা ধন্যবাদ জানায়।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ ‘সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে’। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এই দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!