× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৫৪ এএম

বন্ধ মেঘনা পেটের দাম বাড়ল ২৫৭ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৫৪ এএম

বন্ধ মেঘনা পেটের দাম বাড়ল ২৫৭ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের উৎপাদনসহ ব্যাবসায়িক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তারপরও সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তদন্তে দর বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পায়নি।

জানা গেছে, গত ৮ মার্চ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম ছিল ২৩.৬০ টাকা, যা ৫ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ৮৪.২০ টাকায়। ফলে গত ৪ মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬০.৬০ টাকা বা ২৫৭ শতাংশ।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফলে মেঘনা পেট কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

এদিকে কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ ও লোকসানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। যাতে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশপ্রাপ্তিও বাদ হয়ে গেছে। কোম্পানিটির অবস্থা এমনই যে, সর্বশেষ কোন বছর লভ্যাংশ দেওয়া হয়েছে, সেই তথ্যও নেই ডিএসইতে। লোকসানে থাকা এ কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৭৫ টাকা করে মোট ৩ কোটি ৩০ লাখ টাকা লোকসান হয়েছিল। ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৫৬ দশমিক ৪৫ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!