× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:৩৯ এএম

৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:৩৯ এএম

৩০০ ফিটে প্রাইভেটকারের  ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত চীনা নাগরিক লি চং ইয়ং (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, লি চং ইয়ং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

তার সহকর্মী রুহুল আমিন জানান, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাচ্ছিলেন লি চং ইয়ং। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটারা থানার এসআই মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছেÑ সড়ক দুর্ঘটনায় ওই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!